× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৮:৫৮ পিএম

বিরোধী দলকে অকারণে ওয়াকআউট না করার আহ্বান স্পিকারের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৮:৫৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিরোধী দলকে কারণে অকারণে ওয়াকআউট থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার হলেও দীর্ঘ সময় সংসদ বয়কট করা হলে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হয়ে ওঠে এবং এতে জনগণের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।

শনিবার (১৮ এপ্রিল) বরিশাল সার্কিট হাউসে চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন আমরাও ওয়াকআউট করেছি। এটি রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ। তবে এটি যেন অযথা বা অতিরিক্ত না হয়। একই সঙ্গে তিনি সরকারকেও বিরোধী দলের প্রতি সহনশীল ও সহযোগিতামূলক মনোভাব দেখানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিরোধী দলকে কার্যকর ভূমিকা পালনের সুযোগ করে দেওয়া জরুরি। বিশেষ করে যেসব রাজনৈতিক শক্তি অতীতে স্বৈরশাসনের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছে, তাদের মধ্যে ঐক্য বজায় রাখা প্রয়োজন।

স্পিকারের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক বিভক্তি বাড়লে দেশের বাইরে অবস্থানরত অপশক্তি সুযোগ নিতে পারে এবং পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তাই সরকার ও বিরোধী দল উভয় পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে জনগণের অধিকার ক্ষুণ্ন না হয় এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকে।

তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে দেশ ধীরে ধীরে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে।

গণতন্ত্রের অতীত সংকটের প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, দীর্ঘ সময় দেশে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত ছিল, যার ফলে সহিংসতা, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ পাচারের মতো ঘটনা ঘটেছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলো দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে, যেখানে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল এবং মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে তিনি বলেন, ছাত্রসমাজ, অভিভাবক ও সাধারণ মানুষের আত্মত্যাগের মাধ্যমে দেশে আবার গণতন্ত্র ফিরে এসেছে। এই অর্জন যেন আর কখনো নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

স্পিকার আরও বলেন, বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন এবং গণতন্ত্র রক্ষায় তারা সদা সতর্ক। তাই ভবিষ্যতে কোনো স্বৈরশাসনের উত্থানের সম্ভাবনা তিনি দেখছেন না।

এর আগে ভোলা সফর শেষে বরিশাল সার্কিট হাউসে পৌঁছালে স্পিকারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি বরিশাল চেম্বার অব কমার্স আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!