ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি- সংগৃহীত

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করেছেন বিলকিস জাহান রিমি। রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় তিনি মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দেন। পরে মন্ত্রী ফুল দিয়ে নবনিযুক্ত সচিবকে স্বাগত জানান।

এর আগে, গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিলকিস জাহান রিমিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে প্রশাসনিক দায়িত্বে কাজ করে আসছেন।

সূত্র: বাসস