× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১২:০১ এএম

আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১২:০১ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে।  এতে কেন্দ্রটি থেকে প্রায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, যা দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা বাড়িয়ে তুলছে।

পিডিবি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে আদানি পাওয়ারের একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেয়।  এর ফলে ইউনিটটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।  ত্রুটি মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরতে অন্তত ৩ থেকে ৫ দিন সময় লাগতে পারে।

গত কয়েক দিন ধরে আদানি পাওয়ার থেকে গড়ে প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।  একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর বর্তমানে উৎপাদন কমে ৭৫০ থেকে ৭৭০ মেগাওয়াটে নেমে এসেছে।

ভারতে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশ মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে।  কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয় ২০২৩ সালের মার্চে এবং দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয় একই বছরের জুনে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!