রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। অভিযানে অংশ নেয় ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি ইউনিট।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হারুন মিয়া (২৫), মো. সাইফুল ইসলাম (৩৬), মো. হানিফ (২৬), মো. হিরা মিয়া (১৯), মো. আশিক মিয়া (২৪), মো. মোবারক (২১), মো. রাজা (১৮), তোফাজ্জল হোসেন (২০), মো. রিফাত (১৮), মো. মহসীন (১৮), আনন্দ চন্দ্র সরকার (১৮), মো. রিয়াজুল ইসলাম (৩২), মো. আতশ (৪২), জমির উদ্দিন (৪০), মো. আশরাফুল আলম (৪৩) ও মো. সুমন (৩৬)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
তিনি জানান, বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন বালুরমাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে তাদের দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন