× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৭:৫০ পিএম

সরকারি কর্মচারীদের বেতন নিয়ে নতুন সুখবর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৭:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে নানা আলোচনা এখনো চলমান। পে-স্কেলের দাবিতে এরই মধ্যে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এই প্রেক্ষাপটে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির সুপারিশগুলো পর্যালোচনার লক্ষ্যে ‘সুপারিশ প্রণয়ন কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ১০ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।

মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই কমিটি ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫’ এবং ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫’-এর দাখিলকৃত প্রতিবেদনগুলো বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা করবে। বেতন-ভাতা সংক্রান্ত বিষয়াদি যাচাই শেষে কমিটি পরবর্তী করণীয় সম্পর্কে সরকারের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে।

পুরো প্রক্রিয়ায় অর্থ বিভাগ কমিটিকে প্রয়োজনীয় সচিবীয় সহায়তা প্রদান করবে। কমিটির সদস্যরা প্রয়োজন অনুযায়ী বৈঠক করে নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে তাদের প্রতিবেদন পেশ করবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের তিনটি বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশের ভিত্তিতেই সরকারি কর্মচারী, বিচারক ও সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে জানিয়েছে জাতীয় বেতন কমিশন।

Link copied!