× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৪:০৬ পিএম

পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনে প্রকল্প নিয়েছে সরকার : রেলমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৪:০৬ পিএম

রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত

রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত

রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশে রেলওয়ের পূর্বাঞ্চলের রেললাইন সংস্কারে ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের করা লিখিত প্রশ্নে তিনি এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে এরই মধ্যে দুটি প্যাকেজের আওতায় দরপত্র আহ্বান করা হয়েছে। গত ৮ এপ্রিল দরপত্র উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়ন কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া শেষ হলে ঠিকাদার নিয়োগ করে সংস্কারকাজ শুরু করবে রেলওয়ে কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, পশ্চিমাঞ্চলের রেলপথের নিরাপত্তা নিশ্চিতেও সমান্তরাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে একটি ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) প্রস্তুত করা হয়েছে, যা বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মন্ত্রী বলেন, এ দুটি প্রকল্প বাস্তবায়িত হলে রেলপথে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে যাত্রীসেবার মানোন্নয়নসহ ট্রেন ভ্রমণ আগের চেয়ে অনেক বেশি আরামদায়ক ও নিরাপদ হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!