× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১১:৩৮ পিএম

শাহবাগ থানায় হামলা: ডাকসু নেতা ও সাংবাদিকদের মামলা নেয়নি পুলিশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১১:৩৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঢাকার শাহবাগ থানা প্রাঙ্গণে হামলার ঘটনায় মামলা নিতে পুলিশের গড়িমসির অভিযোগ উঠেছে। ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ দাবি করেছেন, রবিবার সন্ধ্যায় তারা মামলা করতে গেলে থানা পুলিশ তা গ্রহণ করেনি।

মোসাদ্দেক আলি বলেন, আমরা গিয়েছিলাম মামলা করতে। কিন্তু পুলিশ বলেছে—মামলা নেবে কি না, সেই সিদ্ধান্ত আসবে ওপর থেকে। এটা হাস্যকর।

এর আগে গত বৃহস্পতিবার রাতে থানা এলাকায় জিডি করা কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ডাকসু নেতাদের মধ্যে। অভিযোগ রয়েছে, ওই সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলিকে ছাত্রদলের নেতারা মারধর করেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে হামলার ভিডিও ফুটেজসহ মামলা দায়ের করতে থানায় যান ডাকসু নেতারা। তবে তাদের অভিযোগ, পুলিশ মামলা গ্রহণে অনীহা দেখায়।
এদিকে একই ঘটনায় সংবাদকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সংগঠনটির দাবি, হামলায় তাদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ১৩ জন সাংবাদিক আহত হয়েছেন।

পরদিন শুক্রবার রাতে মামলার জন্য থানায় যান সংগঠনটির সদস্যরা। তারা রাত সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত অবস্থান করলেও মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন।

ডুজা সভাপতি মানজুর হোছাঈন মাহি বলেন, থানার ভেতরে আমাদের ওপর হামলা হয়েছে, যার স্পষ্ট ফুটেজ রয়েছে। এরপরও দুই দিন পেরিয়ে গেলেও মামলা নেওয়া হচ্ছে না। এতে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে এবং নাগরিক হিসেবে আইনি সুরক্ষা পাওয়ার অধিকার খর্ব করা হচ্ছে।

এ বিষয়ে জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম ও সংশ্লিষ্ট থানার ওসি মো. মনিরুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!