× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৭:০৫ পিএম

আমিরাত প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৭:০৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে একাত্মতা জানিয়ে রাস্তায় বিক্ষোভ করে সাজা পাওয়া ৫৭ বাংলাদেশি প্রবাসীকে ক্ষমা করেছে সংযুক্ত আরব আমিরাত। এ কারণে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আমিরাত প্রেসিডেন্টের উদ্দেশে প্রধান উপদেষ্টার সাক্ষরিত চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে লেখা হয়েছে, ছাত্র-জনতার বিপ্লবের সঙ্গে একাত্মতা প্রকাশকারী ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করার আপনার উদার সিদ্ধান্তের জন্য আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এর আগে, বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাজাপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করে দেন  মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

‘দেশটিতে এ ধরনের ক্ষমার ঘটনা বিরল’ উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘শুধু ড. ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পরিচিতি ও সুনামের কারণে এটি করা হয়েছে।’

এদিন রাজধানীর ফরেন অ্যাকাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় শফিকুল আলম জানান, গত ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশজুড়ে ছিল ৫৭ জনের সাজা মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন। প্রেসিডেন্ট তার কথাটা রেখেছেন। প্রধান উপদেষ্টা আজ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠককালে তাদের সামনেই এই সুখবরটি পান এবং জানিয়ে দেন।

আরবি/ এইচএম

Link copied!