× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০১:০০ পিএম

ঘরের ভেতরে নেটওয়ার্ক সমস্যা দূর করতে বিটিআরসির নতুন উদ্যোগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০১:০০ পিএম

বিটিআরসি লোগো। ছবি : সংগৃহীত

বিটিআরসি লোগো। ছবি : সংগৃহীত

দেশের মোবাইল গ্রাহকদের জন্য আশার খবর এসেছে। ঘরের ভেতরে দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট সমস্যার সমাধানে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। সংস্থাটি ‘ই-জিএসএম’ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের মাধ্যমে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে।

বর্তমানে দেশের প্রায় ৪০ শতাংশ মোবাইল ব্যবহারকারী শহরে বসবাস করলেও বাকি ৬০ শতাংশ উপশহর ও গ্রামীণ অঞ্চলে থাকেন। শহরে তুলনামূলক ভালো সেবা পাওয়া গেলেও গ্রাম ও প্রত্যন্ত এলাকায় এখনো নেটওয়ার্কের মান দুর্বল। বিশেষ করে ঘরের ভেতরে কল ড্রপ, সিগন্যালের দুর্বলতা এবং ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

নেটওয়ার্ক উন্নয়নের অংশ হিসেবে বিটিআরসি ইতোমধ্যে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে গ্রামীণফোনকে তরঙ্গ বরাদ্দ দিয়েছে। এর ধারাবাহিকতায় এবার ‘ই-জিএসএম’ ব্যান্ড ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে বিটিআরসির হাতে ৮ দশমিক ৪ মেগাহার্টজ ‘ই-জিএসএম’ তরঙ্গ রয়েছে। এর মধ্যে ৩ দশমিক ৪ মেগাহার্টজ করে বরাদ্দ চেয়েছে রবি ও বাংলালিংক। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে এক মাসের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে, যাতে সীমান্ত এলাকায় ৮৫০ মেগাহার্টজ ব্যান্ডের সঙ্গে কোনো ধরনের বিঘ্ন ঘটে কি না তা যাচাই করা যায়।

রবির কর্মকর্তারা জানিয়েছেন, ‘ই-জিএসএম’ প্রযুক্তি ব্যবহারের জন্য তাদের প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত রয়েছে। ফলে দ্রুত গ্রাহকদের উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। অন্যদিকে বাংলালিংক জানিয়েছে, পরীক্ষার ফলের ভিত্তিতে তারা পরবর্তী বিনিয়োগের সিদ্ধান্ত নেবে।

সংশ্লিষ্টদের মতে, উদ্যোগটি সফল হলে ঘরের ভেতরে মোবাইল সিগন্যাল আরও শক্তিশালী হবে, কল ড্রপ কমবে এবং ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা বাড়বে। পাশাপাশি গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সেবার মানেও আসবে উল্লেখযোগ্য উন্নতি।

রূপালী বাংলাদেশ

Link copied!