× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৫:৫২ পিএম

‘রাজাকার’ মন্তব্য ঘিরে সংসদে তুমুল উত্তেজনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৫:৫২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাতীয় সংসদে ‘রাজাকার’ প্রসঙ্গ তুলে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কোনো সদস্যের জামায়াতে ইসলামী করতে পারে না।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

ফজলুর রহমানের বক্তব্যের পরপরই বিরোধী দলীয় সদস্যরা তীব্র প্রতিক্রিয়া জানান এবং সংসদ কক্ষে হট্টগোল শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান।

হট্টগোলের মধ্যেই নিজের বক্তব্যে অনড় থাকেন ফজলুর রহমান। তিনি পুনরায় বলেন, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য যদি জামায়াতের সঙ্গে যুক্ত হন, তাহলে তা দ্বিগুণ অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত।

তিনি আরও মন্তব্য করেন, এক মাসের গণঅভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করলে মহান মুক্তিযুদ্ধের গুরুত্ব খাটো করা হয়। এমন তুলনা তাকে গভীরভাবে ব্যথিত করে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি বিরোধী দলীয় নেতার সমালোচনা করে বলেন, জামায়াতের আমির নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করলেও সেই দাবি প্রশ্নবিদ্ধ। তার এই বক্তব্যের পর সংসদের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে বিরোধী দলীয় নেতা ফ্লোর নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের জবাব দেন এবং তার মন্তব্যকে অসংসদীয় আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!