× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০২:২৩ পিএম

বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০২:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিরোধী দলের আপত্তির মুখেই জাতীয় সংসদে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল পাস হয়েছে। বিল দুটি হলো- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল-২০২৬।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে বিল দুটি উত্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনার সময় বিরোধী দল আপত্তি জানালেও শেষ পর্যন্ত কণ্ঠভোটে বিল দুটি পাস হয়।

পাস হওয়া সংশোধনী অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগের ক্ষেত্রে ৬৫ বছর বয়সসীমা-সংক্রান্ত বিধান বাতিল করা হয়েছে। আগে এই বয়স অতিক্রম করলে কেউ ওই পদে থাকতে বা নিয়োগ পেতে পারতেন না।

এ ছাড়া বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন আনা হয়েছে। পূর্বের আইনে ৬৭ বছর বয়স পূর্ণ হলে চেয়ারম্যান বা সদস্য পদে থাকা যেত না। সংশোধিত বিলে সেই সীমাবদ্ধতাও তুলে দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করার সুযোগ বাড়াতেই আইন দুটি সময়োপযোগী করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!