× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৮:১১ পিএম

ক্রিকেট ভেন্যুগুলোর নিরাপত্তা জোরদারে আনসার-বিসিবির চুক্তি স্বাক্ষর

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৮:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেট ভেন্যুগুলোতে আধুনিক ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীতে আনসার সদর দপ্তরে অনুষ্ঠিত এ চুক্তির মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নিরাপত্তা ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক ও আরও পেশাদার কাঠামোর আওতায় আনা হলো।

চুক্তির লক্ষ্য হলো— ক্রিকেট ভেন্যুগুলোতে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা, বড় পরিসরের আয়োজন নির্বিঘ্ন রাখা এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে যুগোপযোগী করে তোলা।

অনুষ্ঠানে বক্তব্য দেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং বিসিবির এডহক কমিটির সদস্য ও সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ।

মহাপরিচালক বলেন, বিসিবির সঙ্গে আনসার ও ভিডিপির দীর্ঘদিনের সহযোগিতা এ সমঝোতার মাধ্যমে একটি সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক কাঠামো পেল। তিনি আশা প্রকাশ করেন, ক্রীড়াঙ্গনের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও দক্ষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে সৈয়দ ইব্রাহিম আহমেদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে ক্রীড়াঙ্গনে নিরাপত্তা একটি সংবেদনশীল বিষয়। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও দর্শকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই। এই চুক্তির আওতায় প্রশিক্ষিত আনসার সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

সমঝোতা স্মারক অনুযায়ী, বরিশাল, বগুড়া, রাজশাহী, ফতুল্লা, পূর্বাচল, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের সাতটি গুরুত্বপূর্ণ স্টেডিয়ামে মোট ২৭২ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হবে। এর আগে ঢাকার মিরপুর, কক্সবাজার ও সিলেট স্টেডিয়ামে ১০৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করে আসছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এবং হেড অব সিকিউরিটি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী শামিম ফরহাদ।

Link copied!