× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জুবায়ের দুখু

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৬:১৮ পিএম

ঢাকা দক্ষিণের নগরপিতা হতে চান যারা

জুবায়ের দুখু

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৬:১৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বর্তমানে রাজনৈতিক অঙ্গণে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে জামায়াত ও এনসিপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হয়েও লড়বেন বলে ঘোষণা দিয়েছেন।

তবে এবারের সিটি নির্বাচনে সবার নজর কেন ঢাকা দক্ষিণে এ নিয়েও চলছে নানা গুঞ্জন। পল্টন, মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, শাহজাহানপুর, শ্যামপুর, যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, গেন্ডারিয়া, ওয়ারী, রমনা, নিউমার্কেট, শাহবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান, চকবাজার এবং কামরাঙ্গীরচর এলাকা নিয়ে গঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এই সিটিকে ঘিরে এরই মধ্যে বেশ কয়েকজন প্রার্থীর নাম সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। এদের মধ্যে রয়েছেন: এনসিপির আসিফ মাহমুদ, জামায়াতে ইসলামীর সাদিক কায়েম এবং ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের। এ ছাড়াও নারী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন, মেঘনা আলম ও নীলা ইসরাফিল।

গত ২৯ মার্চ দলীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচ সিটির আগামী নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে ঢাকা দক্ষিণে প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়।

জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে জামায়াত-এনসিপি নির্বাচন করলেও সিটি করপোরেশন নির্বাচনে তাদের আলাদাভাবে প্রার্থী দিতে দেখা গেছে। গত শুক্রবার (১ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করে।

ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদও। এই দল মেয়র প্রার্থী হিসেবে বেছে নিয়েছে আলোচিত জকসুর ভিপি প্রার্থী একেএম রাকিবকে। গত শুক্রবার (১ মে) দলটি তার নাম ঘোষণা করে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে একেএম রাকিব এ বিষয়টি নিশ্চিত করেন।

সিটি নির্বাচন করতে চান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরও। তিনি ঢাকা দক্ষিণ সিটি থেকেই নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন। গত ১৫ ফেব্রুয়ারি তিনি নিজেই মেয়র প্রার্থী হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এ ছাড়াও এই সিটিতে নির্বাচন করবেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। গত ২৩ ফেব্রুয়ারি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত বাতিলের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। গত ১৩ ফেব্রুয়ারি রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ঢাকা দক্ষিণেই নির্বাচন করতে চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। মঙ্গলবার (৬ মে) রাতে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে ছবি সংবলিত একটি পোস্টার শেয়ার করে এ ঘোষণা দেন।

উল্লেখ্য, সিটি নির্বাচন এলেই আলোচনায় আসে ঢাকা দক্ষিণ ও উত্তরের নাম। তবে এই দুই সিটির মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয় দক্ষিণকে নিয়ে। ২০১১ সাল থেকে কার্যক্রম শুরু হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। প্রথম নির্বাচন হয় ২০১৫ সালে। তখন থেকেই নির্বাচিতরা মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। প্রথম নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন নির্বাচিত হন। এরপর ২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকেই নির্বাচিত হন শেখ ফজলে নূর তাপস।
 

Link copied!