× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০২:৩৫ এএম

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০২:৩৫ এএম

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল

এবারের ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি মোট ৭ দিন নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ ওই দিন সরকারি অফিস খোলা থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজে যোগ দিতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে। আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ছুটির তালিকা অনুযায়ী, ঈদের দিন ২৮ মে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ২৬ ও ২৭ মে দুই দিন এবং পরে ২৯ থেকে ৩১ মে তিন দিন—সব মিলিয়ে মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!