× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৪:৩৯ পিএম

২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে : শিক্ষামন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৪:৩৯ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি- সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি- সংগৃহীত

শিক্ষা খাতে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ ২০২৮ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে সময়মতো ও মানসম্মতভাবে নতুন বই ছাপানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শুক্রবার (৮ মে) দুপুরে বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বইয়ের কাগজের মান নিম্নমানের হলে বা মুদ্রণে ত্রুটি থাকলে শিক্ষার্থীরা পাঠে আগ্রহ হারিয়ে ফেলে। এ কারণে বই ছাপার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, নোট ও গাইড বইয়ের ওপর নির্ভর করে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরির যে প্রবণতা রয়েছে, তা বন্ধ করতে হবে। এতে শিক্ষাব্যবস্থার স্বাভাবিক মান ব্যাহত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আগামী বছর থেকে বইমেলা আয়োজনকে আরও সমন্বিত করা হবে। এতে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রকাশক সমিতিও যুক্ত থাকবে।

সভায় প্রকাশনা খাতকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান প্রকাশকরা। পাশাপাশি তারা নীতি সহায়তা এবং স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ারও আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!