× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৫:০১ পিএম

বিচার ব্যবস্থা স্বাধীন করতে সরকার অঙ্গীকারবদ্ধ : আইনমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৫:০১ পিএম

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার ব্যবস্থা স্বাধীন ও কার্যকর করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

শুক্রবার (৮ মে) সকালে খুলনা জেলা আইনজীবী সমিতি আয়োজিত আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, বিচারকদের আইন প্রণয়ন, বদলি কিংবা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই, সরকার একটি স্বাধীন বিচার বিভাগ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

আসাদুজ্জামান বলেন, আওয়ামী সরকার দেশকে যে অবস্থায় রেখে গেছে, সেখান থেকে উত্তরণে বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে, আহত হয়েছেন অনেকেই। এ ছাড়াও কারাবরণ করেছেন বহু মানুষ। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে ফিরিয়ে আনতে কাজ করছে। বিচার ব্যবস্থা স্বাধীন ও কার্যকর করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, বর্তমান সময়ে অন্যতম আলোচিত বিষয় হলো জুলাই সনদ বাস্তবায়ন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন। সরকার জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তবে দেশের স্বার্থে বিএনপি কয়েকটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!