× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৫:১৭ পিএম

বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক : রিজভী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৫:১৭ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিরোধীদল সরকারের সমালোচনা করতে পারে, তবে তা অবশ্যই গঠনমূলক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শুক্রবার (৮ মে) ‎দুপুরে ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের জেলা সভাপতি ও সেক্রেটারিকে নিয়ে মতবিনিময় সভার পূর্বপ্রস্তুতি দেখতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট পরিদর্শক শেষে এ মন্তব্য করেন তিনি।

রিজভী জানান, সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এছাড়া দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। সারাদেশের জেলা পর্যায়ের নেতারা সেখানে সাংগঠনিক বিষয়সহ সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরবেন।

তিনি বলেন, সরকারের গত কয়েক মাসের কার্যক্রম, উন্নয়নমূলক উদ্যোগ ও চলমান কর্মসূচি সভায় আলোচিত হবে। এ সময় তিনি ‘ফ্যামিলি কার্ড’, কৃষক কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন।

সরকারবিরোধী আন্দোলন ও সমালোচনা প্রসঙ্গে রিজভী বলেন, গণতন্ত্রে বিরোধীদলের কাজ সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা। তবে সেই সমালোচনা হতে হবে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক।

তিনি আরও বলেন, উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়ানো বা মিথ্যাচার করা গণতন্ত্রের পরিপন্থী এবং তা রাজনৈতিক ষড়যন্ত্রের পর্যায়ে পড়ে।

রিজভী বলেন, জনগণই চূড়ান্ত বিচারক। তারা নির্বাচনের মাধ্যমে ঠিক করবে সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করছে কি না।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

রূপালী বাংলাদেশ

Link copied!