× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ১২:৫৪ পিএম

কাল থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ১২:৫৪ পিএম

পুলিশের লোগো। ছবি : সংগৃহীত

পুলিশের লোগো। ছবি : সংগৃহীত

আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। চার দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সাহসী, বীরত্বপূর্ণ ও পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে। 

রোববার (১০ মে) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে তাদের পদক দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগের বছরের প্রশংসাযোগ্য কাজের জন্য পদক এবং সরাসরি সরকারপ্রধানের কাছে দাবি-দাওয়া উত্থাপনের জন্য পুলিশের নীতিনির্ধারকররা মুখিয়ে থাকেন পুলিশ সপ্তাহর জন্য। এই বছর মোটাদাগে ছয়টি দাবি তোলার কথা জানাচ্ছেন পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা।

এর মধ্যে রয়েছে: দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়ন, পুলিশের জন্য কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা, পুলিশের পৃথক মেডিকেল সার্ভিস, সিলেট ও বরিশালে দুটি ট্রেনিং সেন্টার এবং চট্টগ্রামের আলোচিত জঙ্গল ছলিমপুরে একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, পুলিশের সুস্থ দেহ ও মন এবং ক্রীড়া সক্ষমতা বাড়াতে পদক্ষেপ এবং এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠা।

রূপালী বাংলাদেশ

Link copied!