× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৮:৩৬ পিএম

মায়ের পচাগলা লাশ উদ্ধার: পদ হারালেন সেই যুগ্ম সচিব ছেলে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৮:৩৬ পিএম

মারা যাওয়া বৃদ্ধার কক্ষ (বাঁয়ে) ও যুগ্মসচিব ছেলে এ কে এম আনিসুর রহমান। ছবি : সংগৃহীত

মারা যাওয়া বৃদ্ধার কক্ষ (বাঁয়ে) ও যুগ্মসচিব ছেলে এ কে এম আনিসুর রহমান। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে একটি বাসায় ৭৫ বছর বয়সি বৃদ্ধা মা নুরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে সরকারের যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সংযুক্ত) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. এ কে এম আনিসুর রহমানকে আগামীকাল বৃহস্পতিবারের (৪ জুন) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। না-হলে তিনি ৪ জুন অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সাংবাদিকদের জানান, ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত রোববার (৩১ মে) ঢাকার মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সি বৃদ্ধা নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। উদ্ধারকালীন মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল এবং ঘরজুড়ে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, বাসাটি অত্যন্ত নোংরা ও অগোছালো অবস্থায় ছিল।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম ওই বাসায় তার শিক্ষিকা মেয়ের সঙ্গে থাকতেন। তবে মৃত্যুর সময় বা তার আগে সেখানে চরম অবহেলার চিত্র দেখা গেছে। ওসি আরও জানান, নিহত নুরজাহান বেগমের এক ছেলে সরকারের যুগ্ম সচিব (যিনি আজ বরখাস্ত হলেন), আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা।

উচ্চশিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত সন্তানদের এমন চরম অবহেলায় একজন বৃদ্ধা মায়ের এমন করুণ ও মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে।

Link copied!