× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:২২ পিএম

নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:২২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিএনপি নেতাদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপি যে ইশতেহার দিয়েছিল তা সর্বশক্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। বিএনপি নেতাদের সহযোগিতা ছাড়া সরকার সফল হতে পারবে না।

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় মহানগর ও জেলা পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকদের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, আন্দোলনের পর অঙ্গসংগঠনের অনেক নেতা এমপি ও মন্ত্রী হওয়ায় দলীয় কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে। এ অবস্থায় সংগঠনগুলোকে আরও সক্রিয় করতে তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে বসেন তারেক রহমান।

সভায় তিনি বিগত সময়ের সহিংস ও দমনমূলক রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে বলেন, দেশকে গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার পরিবেশ পাবে এবং নারী-পুরুষ নিরাপদে চলাফেরা করতে পারবেন।

তারেক রহমান বলেন, অতীতে রাজনৈতিক মতভেদের কারণে নির্যাতন, গুম ও সহিংসতার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া বিএনপির অঙ্গীকার এখন রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তিতে পরিণত হয়েছে। দেশের ৫২ শতাংশ মানুষ এ ইশতেহারের পক্ষে রায় দিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সরকারের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তারেক রহমান।

রূপালী বাংলাদেশ

Link copied!