ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৮:৩৭ পিএম
লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক। ছবি : সংগৃহীত

দেশের লবণচাষিদের জীবনমান উন্নয়নের বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১১ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, শিল্প সচিব ওবায়দুর রহমান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

বৈঠকে লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 

এ ছাড়াও লবণচাষিদের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়েও আলোচনায় হয়।