× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৮:৫১ পিএম

পার্বত্য অঞ্চলে খাদ্য নিরাপত্তা ও যুব দক্ষতা উন্নয়নে ডব্লিউএফপি’র সহযোগিতা চাইলেন মন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৮:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়নে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-কে আরও কার্যকর ও সহায়তামূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, বর্তমান সরকার এখন প্রথাগত ত্রাণ সহায়তার পরিবর্তে বিশেষ করে পার্বত্য অঞ্চলের যুবক-যুবতীদের কারিগরি দক্ষতায় প্রশিক্ষিত করে আত্মনির্ভরশীল করে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন World Food Programme (WFP)-এর একটি প্রতিনিধি দল। এ সময় পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় নিরাপদ খাদ্য সহায়তা এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে দ্বিপাক্ষিক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ডিজিটাল ব্যবস্থাপনা ও এর স্বচ্ছতা নিশ্চিত করতে ডব্লিউএফপি’র কারিগরি সহায়তা অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায়, যেখানে যোগাযোগ ব্যবস্থা এখনও দুর্বল, সেখানে জরুরি বা আপদকালীন সময়ে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং ডব্লিউএফপি-এর কান্ট্রি ডিরেক্টর মিস সিমোন পার্চমেন্ট (Ms. Simone Parchment)।

এছাড়া প্রতিনিধি দলে ছিলেন ডব্লিউএফপি’র সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মো. মহসিন, ডেপুটি হেড অব প্রোগ্রাম Mabibeth Black, হেড অব অপারেশন হাফিজা খান এবং প্রোগ্রাম পলিসি অফিসার সুমিত্র চাকমা। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

ডব্লিউএফপি প্রতিনিধি দল পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা ও যুব দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আশ্বাস দেন তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!