× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১২:৩০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিপিড সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১২:৩০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

‘নিয়মিত রক্তচাপ মাপুন, নীরব ঘাতক উচ্চ রক্তচাপকে প্রতিরোধ করুন’- এই স্লোগানকে সামনে রেখে লিপিড সোসাইটি অব বাংলাদেশ (এলএসবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হলো ‘ওলমেডিপ হাইপারটেনশন অ্যাওয়ারনেস রান (এইএআর) ২০২৬’।

গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এই সচেতনতামূলক দৌড় শুরু হয়। ইভেন্টে ৫ কিলোমিটার এবং ২ কিলোমিটার ক্যাটাগরিতে চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৪০০-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া এবং দেশবরেণ্য ভাস্কুলার সার্জন প্রফেসর ড. সাকলায়েন রাসেল। লিপিড সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান এবং আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা ইভেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

আয়োজকরা জানান, বাংলাদেশে দিন দিন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের ঝুঁকি বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ জীবনধারা উৎসাহিত করতেই এই আয়োজন। দৌড় শেষে বিজয়ীদের মাঝে মেডেল ও ই-সার্টিফিকেট প্রদান করা হয়।

এ ছাড়া লটারির মাধ্যমে ২০ জন বিজয়ীকে বিশেষ স্বাস্থ্য সুরক্ষা উপহার প্রদান করা হয়। ইভেন্টটি সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব, ডাকসু এবং স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করেছেন। লিপিড সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজকল্যাণ ও জনস্বাস্থ্য সচেতনতায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Link copied!