× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:০৪ পিএম

দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:০৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আজ থেকে আমাদের কাজ হবে একটাই—দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই। আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যে পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে।’

শনিবার (১৬ মে) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

খাল খননকাজের উদ্বোধন শেষে সমাবেশ মঞ্চে উঠলে খালের দুই পাশে উপস্থিত হাজারো নেতা-কর্মী ও সমর্থক স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যে পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ এগিয়ে যাবে। আমরা এমন পরিকল্পনা চাই, যা মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।’

খাল খনন কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খননের উদ্যোগ নিয়েছিলেন। আজ সেই খালের পুনঃখনন কর্মসূচি শুরু হলো। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি—দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রতিজ্ঞা।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ কোরআনে বলেছেন, যে জাতি নিজেদের সাহায্য করে, আমি তাকে সাহায্য করি। এই খাল খনন না করলে কৃষকরা পানি পাবে না। তাই উন্নয়নের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনের আগে জনগণের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা ধাপে ধাপে বাস্তবায়ন করব।’

বিএনপির শক্তির উৎস জনগণ উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবেন, ততক্ষণ আমাদের দেশ গড়ার কাজ চলবে।’

দেশ গঠনে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন আমাদের শপথ হোক—আমরা করবো কাজ, সবার আগে বাংলাদেশ।’ পরে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আপনারা আছেন তো আমার সঙ্গে দেশ গড়ার কাজে?’ এ সময় জনতা সমর্থন জানালে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ।’

এর আগে বেলা ২টা ৪০ মিনিটে তিনি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। ফলক উন্মোচনের পর খালের পাড়ে দাঁড়িয়ে কোদাল দিয়ে মাটি কাটেন এবং পরে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্যসচিব সলিম উল্যা সেলিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খোর্দ্দ খাল খননের উদ্যোগ নিয়েছিলেন। ৪৮ বছর পর তার পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তার ছেলে তারেক রহমান।

Link copied!