× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৮:০৬ পিএম

মোটরসাইকেলে অগ্রিম করের প্রস্তাবে ক্ষুব্ধ বাইকাররা, এনবিআরে স্মারকলিপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৮:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা বা সিসি অনুযায়ী অগ্রিম আয়কর আরোপের সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশের বাইকাররা। এ বিষয়ে নিজেদের উদ্বেগ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) স্মারকলিপি জমা দিয়েছেন তারা।

রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করেন বিভিন্ন বাইকার গ্রুপ ও মোটরসাইকেল ব্যবহারকারীরা। এ সময় তারা প্রস্তাবিত কর ব্যবস্থাকে সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ হিসেবে উল্লেখ করেন।

স্মারকলিপিতে বলা হয়, প্রস্তাবিত বাজেটে ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি ক্ষমতার বাইকের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণের আলোচনা চলছে। এমন উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের বিপুলসংখ্যক মোটরসাইকেল ব্যবহারকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

এদিকে এনবিআর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বাজেটে মোটরসাইকেলের ওপর এ ধরনের কর আরোপের বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ে পর্যালোচনায় রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!