× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৪:২৯ এএম

সৌর বিদ্যুৎ উৎপাদনে জমি লিজ দেবে সরকার : আশিক চৌধুরী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৪:২৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকারি জমি ১৫ বছরের জন্য লিজ দিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন আশিক চৌধুরী। একইসঙ্গে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর পক্ষেও মত দেন তিনি।

রোববার (১৭ মে) ‘বিদ্যুৎ খাত থেকে আসা অর্থনৈতিক বোঝা: সংকট উত্তরণের নীতি পরামর্শ’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।

আশিক চৌধুরী বলেন, বিদ্যুৎ খাতে যাদের সামর্থ্য নেই, শুধু তাদেরই ভর্তুকি পাওয়া উচিত। বর্তমানে যে মাত্রায় ভর্তুকি দেওয়া হচ্ছে, তা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডর পক্ষে বহন করা সম্ভব নয়।

তিনি বলেন, সৌর বিদ্যুতের ক্ষেত্রে রুফটপ সোলারের জন্য নেট মিটারিং নীতিমালা থাকলেও বাস্তবে এর হিসাবনিকাশ অত্যন্ত জটিল। উদাহরণ দিয়ে তিনি বলেন, একজন ব্যক্তি নেট মিটার বসাতে দেড় বছর চেষ্টা করেছেন। বাস্তবায়ন প্রক্রিয়া এতটাই জটিল করে রাখা হয়েছে যে সাধারণ মানুষ সহজে সুবিধা নিতে পারছেন না।

তার মতে, বাড়ির মালিকরা শুধু হটলাইনে ফোন দিয়ে সৌর বিদ্যুৎ স্থাপনের আগ্রহ জানাবেন, এরপর ঠিকাদার এসে সেটি বসিয়ে দেবেন— এমন সহজ ব্যবস্থা থাকা উচিত। এতে উভয় পক্ষই নিয়ম অনুযায়ী সুবিধা পাবে।

ক্যাপাসিটি চার্জ প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই এ ব্যবস্থা রয়েছে। তবে বাংলাদেশে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা দেশের সক্ষমতার বাইরে চলে গেছে। এখন চাইলেই সেই চুক্তি থেকে বেরিয়ে আসা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান আরও বলেন, ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেল সংকটের অভিজ্ঞতা থেকে সৌর বিদ্যুৎই বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর বিকল্প। তার ভাষায়, সোলারে খরচ সবচেয়ে কম, এতে কোনো সন্দেহ নেই।

Link copied!