× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৭:০৬ পিএম

জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না : স্পিকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৭:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে জবাবদিহিতাবিহীন নিরাপত্তা ব্যবস্থা কখনো স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে জবাবদিহিতা, জ্ঞান ও আন্তর্জাতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সেন্টার ফর ফিউচার স্টাডিজ আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, নিরাপত্তা কেবল অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভরশীল নয়; বরং একটি জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা এবং আন্তর্জাতিক সীমারেখার স্থিতিশীলতার সঙ্গেও এটি গভীরভাবে সম্পর্কিত।

তিনি আরও বলেন, প্রযুক্তির দ্রুত বিস্তারের এ সময়ে নতুন নেতৃত্ব গড়ে তুলতে বিনিয়োগ বাড়ানো জরুরি। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস আরও শক্তিশালী করা সম্ভব হবে।

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এ সম্মেলনে গবেষণাভিত্তিক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মূল বক্তা হিসেবে অংশ নেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স।

অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!