× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:১৫ পিএম

চালকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে যাওয়া পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:১৫ পিএম

আবদুল কুদ্দুস।

আবদুল কুদ্দুস।

চট্টগ্রামে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দের পর সেটি ডাম্পিংয়ে নেওয়ার সময় চালকের ধাক্কায় পড়ে গিয়ে আহত হওয়া এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম আবদুল কুদ্দুস (৫৫)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন।

বুধবার (২০ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে নগরের পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন কনস্টেবল আবদুল কুদ্দুস। পরে চালকের সহায়তায় অটোরিকশাটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নেওয়ার সময় পথেই এ ঘটনা ঘটে।

এ সময় অটোরিকশার চালক হঠাৎ কুদ্দুসকে ধাক্কা দিলে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে সড়কের বিভাজকের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন। এতে তার মাথায় গুরুতর চোট লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় কুদ্দুস আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়। তার সৌদি আরব প্রবাসী সন্তান দেশে ফেরার পর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

এ ঘটনায় পাহাড়তলী থানায় দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। গ্রেপ্তার অটোরিকশা চালক আবদুল জলিল বর্তমানে কারাগারে রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!