বাংলাদেশি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মিসর দূতাবাস। মিসর হয়ে অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে আগাম ট্রানজিট ভিসা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
সোমবার (২৫ মে) দূতাবাস এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিসরীয় কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এখন থেকে দূতাবাসের মাধ্যমে আগে থেকেই ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হবে।
দূতাবাস ভ্রমণকারীদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করার আহ্বান জানিয়েছে। সেগুলো হলো—
১. ট্রানজিট ভিসা অবশ্যই ভ্রমণের আগেই ঢাকাস্থ মিসর দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে।
২. ভ্রমণকারীর অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা বা বসবাসের অনুমতিপত্র থাকতে হবে।
৩. ভ্রমণপথে মিসরকে অন্য দেশে যাওয়ার যাত্রাবিরতির স্থান হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে।
৪. মিসরে প্রবেশ দেশটির অভিবাসন নীতিমালা অনুসরণের ওপর নির্ভর করবে। বিশেষ করে, কোনো ভ্রমণকারী যেন প্রবেশ নিষিদ্ধ তালিকায় না থাকেন, তা নিশ্চিত করতে হবে।
যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে ভ্রমণের আগেই প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহ করার জন্য সব যাত্রীকে অনুরোধ জানিয়েছে

