× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০১:২৯ পিএম

গাজীপুরের দরবার ঘিরে বিভ্রান্তিকর তথ্য, আনসার-ভিডিপির স্পষ্টীকরণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০১:২৯ পিএম

আনসার-ভিডিপির লোগো। ছবি : সংগৃহীত

আনসার-ভিডিপির লোগো। ছবি : সংগৃহীত

গাজীপুরে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রীর দরবারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন “আনসার সদস্য” গ্রেপ্তারের বিষয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদকে কেন্দ্র করে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

রোববার (২৪ মে) এক স্পষ্টীকরণে বাহিনীটি জানায়, যাদের বিভিন্ন গণমাধ্যমে “আনসার সদস্য” হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা প্রকৃতপক্ষে স্বেচ্ছাসেবী গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)-এর সদস্য। তারা প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুমোদিত জনবলের অন্তর্ভুক্ত ছিলেন না।

বাহিনীর পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রীর দরবারে অংশগ্রহণের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা যাচাই ও নির্ধারিত অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করা হয়। শুধুমাত্র নিরাপত্তা ছাড়পত্রপ্রাপ্ত সদস্যদেরই সেখানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সংশ্লিষ্ট তিন ব্যক্তি ওই দরবারে অংশগ্রহণের অনুমোদন পাননি। এমনকি সমাবেশের অন্য কোনো অনুষ্ঠানেও তাদের প্রবেশ বা অংশগ্রহণের অনুমতি ছিল না।

স্পষ্টীকরণে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবার ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হয়। এর ধারাবাহিকতায় অনুষ্ঠান শেষে তদন্তে ওই তিন স্বেচ্ছাসেবী সদস্যের বিরুদ্ধে সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

বাহিনী জানায়, তাদের বিরুদ্ধে সরাসরি দরবার অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ নয়; বরং অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যারাকে অবস্থান করে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রশিক্ষণ পরিবেশ বিঘ্নিত করার ষড়যন্ত্র, উসকানি এবং বাহিনীবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রীর দরবারে বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য-সদস্যাদের প্রতিনিধিরা যথাযথ নিয়ম-কানুন ও নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অংশগ্রহণ করেন। এ সময় বাহিনীর সদস্যদের যৌক্তিক দাবিদাওয়াও বাহিনীর প্রচলিত বিধি-বিধান ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে যথাযথভাবে উপস্থাপন করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও রাষ্ট্রনিষ্ঠ বাহিনী হিসেবে সর্বদা আইনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা অভ্যন্তরীণ শৃঙ্খলা ব্যাহত হয়—এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!