× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০৩:৩৫ এএম

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি মহাসচিব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০৩:৩৫ এএম

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৬ মে) ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। কামনা করি সবার অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি।

তিনি বলেন, ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আজহা দ্বিতীয় বৃহত্তম উৎসব। এর অন্তর্নিহিত চেতনা হলো ত্যাগ। এ কারণে ঈদুল আজহা ‘কোরবানির ঈদ’ নামেও পরিচিত।

মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহার মূল তাৎপর্য হলো আল্লাহর নৈকট্য লাভ করা। বিশ্ব মুসলিম এই উৎসবের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। পশু কোরবানির মাধ্যমে মানুষ মনের অশুভ অন্ধকার দূর করে সহজ, সরল ও অনাড়ম্বর জীবনযাপনের শিক্ষা গ্রহণ করে।

তিনি আরও বলেন, কোরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করাই হওয়া উচিত সবার লক্ষ্য।

বিএনপি মহাসচিব বলেন, ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের এ উৎসব মুসলমানদের মহান আল্লাহর প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা জোগায়।

তিনি বলেন, প্রতিটি উৎসবই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের উদারতা ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে। উৎসব মানবজাতিকে পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।

তিনি আরও বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার উৎসবে সাম্য, উদারতা ও পারস্পরিক সৌহার্দ্য আরও বৃদ্ধি পাক। আসুন, আমরা অঙ্গীকার করি—কায়েমি স্বার্থ পরিহার করে এই আনন্দ ও ত্যাগের দিনে অসহায় ও নিরন্ন মানুষের পাশে দাঁড়াই।

সবশেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, ঈদুল আজহা সবার জীবনকে আনন্দময় করে তুলুক।

Link copied!