× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৪:০৯ পিএম

ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৪:০৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তিনি সচিবালয়ে এসে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ে পৌঁছান। সকাল থেকেই তার ধারাবাহিক একাধিক কর্মসূচি রয়েছে এবং তিনি সেগুলোতে অংশ নিচ্ছেন।

এদিকে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, ঈদের ছুটি শেষে এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম অফিস কার্যক্রমের দিন। ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হয়।

প্রথম কর্মদিবসেই প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি ছিল। সকাল সাড়ে ১০টায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে স্থানীয় প্রশাসন ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এরপর দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে ধারাবাহিক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।

দুপুর ২টায় দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। স্বাস্থ্য খাতে স্বনির্ভরতা ও শিল্পের সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো এই বৈঠকে গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Link copied!