× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:৩৩ পিএম

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন আলি আকবর খান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:৩৩ পিএম

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলি আকবর খান। ছবি- সংগৃহীত

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলি আকবর খান। ছবি- সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ভারপ্রাপ্ত প্রধানের নতুন দায়িত্বে নিয়োজিত হয়েছেন ডিআইজি আলি আকবর খান। গত সোমবার (১ জুন) তারিখে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানকারী আলি আকবর খান ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের এই কর্মকর্তা তার দীর্ঘ কর্মজীবনে রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।

পেশাগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ইতালিতে অনুষ্ঠিত ‘প্রোমোটিং রেগুলার এন্ড লিগাল মাইগ্রেশন, প্রেভেন্টিং হিউম্যান ট্রাফিকিং, ডিসকারেজিং ইররেগুলার মাইগ্রেশন এন্ড রিপ্যাট্রিয়েটিং ইররেগুলার মাইগ্রান্টস’ এবং মালদ্বীপে অনুষ্ঠিত ‘ট্রাফিকিং ইন পারসন্স এন্ড স্মাগলিং অব মাইগ্রান্টস (টিপ/সোম) ডাটা কালেকটিং ফর সাউথ এশিয়া’ শীর্ষক কর্মশালা উল্লেখযোগ্য। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি তার পেশাগত জ্ঞান ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছেন।

ডিআইজি আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করায় সিআইডি পরিবার তাকে অভিনন্দন জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!