‘সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা’
ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৮:৪০ পিএম
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বলেছেন, পুলিশ সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনোভাবেই নির্বাচন-সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য শেয়ার করতে পারবেন না। তিনি নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশদের এই বিষয়টি বিশেষভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে এক ব্রিফিংয়ের মাধ্যমে এই...