× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:৪৭ পিএম

সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের বাসায় তালা ভেঙে দুদকের অভিযান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীর গুলশানে অবস্থিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এরপর সেখানে থাকা সম্পদের তালিকা প্রস্তুতের কার্যক্রম শুরু করা হয়।

রোববার (১৯ জুলাই) দুপুরের দিকে এ অভিযান পরিচালিত হয়। দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান জানান, আদালতের আদেশ অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে সংশ্লিষ্ট ফ্ল্যাটে ইনভেন্টরি কার্যক্রম শুরু করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালত যুক্তরাজ্যে সাইফুজ্জামানের নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দেন। এছাড়া ১৩ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে থাকা তার ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দেওয়া হয়। একই আদেশে যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি প্রতিষ্ঠানে করা বিনিয়োগও অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। আদালতের তথ্য অনুযায়ী, এসব সম্পদ ও বিনিয়োগের আনুমানিক মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।

উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!