× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১১:১১ এএম

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১১:১১ এএম

আদ-দ্বীন হাসপাতাল। ছবি : সংগৃহীত

আদ-দ্বীন হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীর মকবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ।

গত ২৭ মে ওই হাসপাতালে একসঙ্গে মারা যায় ছয় নবজাতক। এ ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও পরে সময় বাড়িয়ে ৩ জুন নির্ধারণ করা হয়।

প্রাথমিকভাবে এসির গ্যাস লিকেজ থেকে মৃত্যু বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রথমে ৩ সদস্যের কমিটি গঠন করা হলেও, পরে সদস্য সংখ্যা বাড়িয়ে তদন্ত কমিটিতে নিউরো চিকিৎসক, প্রকৌশলীসহ আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়। একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

ওই ঘটনায় গাফিলতি বা অবহেলার কোনো প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রূপালী বাংলাদেশ

Link copied!