× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৫:০০ পিএম

বাজেটে ঘোষণা নতুন পে-স্কেল, যেদিন থেকে বাড়ছে বেতন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৫:০০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

অবশেষে দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে এ পে-স্কেল কার্যকর হবে। তবে এটি একযোগে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের প্রায় ৯৬ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। তবে বাস্তবায়নের অগ্রগতির সঙ্গে সঙ্গে এ বরাদ্দ আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। তবে নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য নির্দিষ্ট বরাদ্দের পরিমাণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, “সরকারি কর্মচারীরা গত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে।

Link copied!