পদ্মায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি ড্রেজার ও ৩ টি বাল্কহেডসহ ১৩ জন আটক।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, মাদারীপুরের শিবচর থানাধীন চর-জানাজাত সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে শুক্রবার (১০ জুলাই) ভোর ৫ টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা এবং নৌ পুলিশ এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি ড্রেজার ও ৩ টি বাল্কহেড জব্দসহ ১৩ জন অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয়।
জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলী জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

