× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:০২ পিএম

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

বিএফএসএ জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের নির্ধারিত খাদ্যপণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহার করে বিপণন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ পাওয়া খাদ্যপণ্যগুলো হলো: ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’; ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

বিএফএসএ আরও জানায়, মানবস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উল্লিখিত পণ্য বাজার থেকে প্রত্যাহার এবং এর বিপণন কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, জনস্বার্থে ভোক্তাদের উল্লিখিত খাদ্যপণ্যগুলো ক্রয় বা গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রূপালী বাংলাদেশ

Link copied!