× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:৪৪ পিএম

বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমানকে ওএসডি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:৪৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তাকে ওএসডি করার নির্দেশ দেওয়া হয়। তবে এ সিদ্ধান্তের পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এর আগে বিপিসির সাবেক চেয়ারম্যান আমিন উল আহসানকেও একইভাবে ওএসডি করা হয়েছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ ফেব্রুয়ারি মো. রেজানুর রহমানকে বিপিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে ৫ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে, তার হঠাৎ ওএসডি হওয়াকে ঘিরে বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে। সংশ্লিষ্ট মহলের দাবি, জ্বালানি খাত বেসরকারি পর্যায়ে উন্মুক্ত করার বিষয় এবং পরিশোধিত জ্বালানি আমদানির সরবরাহকারী প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা প্রণয়নের সময় রাজনৈতিকভাবে প্রভাবশালী কয়েকটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত না করায় তিনি চাপের মুখে ছিলেন। এছাড়া বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের উদ্যোগ নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। তবে এসব বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!