× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:৫২ পিএম

চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) মোট বিনিয়োগের পরিমাণ শেষ পর্যন্ত ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, এই প্রকল্প দক্ষিণ চট্টগ্রামের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (২৭ জুলাই) আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার যে জাতীয় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এই বিনিয়োগ সেই লক্ষ্য অর্জনের পথে একটি বড় মাইলফলক। তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলটি দেশের শিল্পখাতের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। এ অর্থনৈতিক অঞ্চল চালু হলে এক লাখের বেশি মানুষের চাকরির সুযোগ তৈরি হবে। বর্তমানে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা থাকলেও অবকাঠামোসহ সামগ্রিক বিনিয়োগ শেষে তা ১ বিলিয়ন ডলার অতিক্রম করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই প্রকল্পের সুফল শুধু আনোয়ারায় সীমাবদ্ধ থাকবে না; বরং শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে ওঠার পাশাপাশি সেবা খাত, পরিবহন, লজিস্টিকস ও আবাসন খাতেও ব্যাপক সম্প্রসারণ ঘটবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্যও নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে, যা দক্ষিণ চট্টগ্রামের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি যোগ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি প্রতিনিধিসহ দেশি-বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!