× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৫:২৬ পিএম

পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্য

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৫:২৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ সব সদস্য পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) তারা জনপ্রশাসন মন্ত্রণালয় পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান।

জানা গেছে, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সোহরাব হোসাইনকে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে গত ১৬ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। এর তিন সপ্তাহ পরই পদত্যাগ করলেন তিনি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব থাকাকালে গত বছরের ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান সোহরাব হোসাইন। এজন্য অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে পিএসসি চেয়ারম্যান হিসেবে গত ১৭ সেপ্টেম্বর মোহাম্মদ সাদিকের মেয়াদ শেষ হয়।

আরবি/এফআই

Link copied!