× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৫:৩৭ পিএম

বন্ধুত্বের প্রতিশ্রুতি, আগরতলা হামলায় দুঃখ প্রকাশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৫:৩৭ পিএম

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

ঢাকা: অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনার সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এই প্রতিশ্রুতি দেন।

ভার্মা আরও বলেন, নিরাপত্তাজনিত কারণে আগরতলা উপ হাইকমিশনের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে একটি ঘটনা দুই দেশের সম্পর্কের বাধা হয়ে দাঁড়াবে না। ভারত ইতিবাচক সম্পর্ক চায় বলে জানান তিনি।

এর আগে, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহ ভারতীয় হাইকমিশনারকে তলব করেন। হামলায় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনা "হিন্দু সংঘর্ষ সমিতি" নামক একটি সংগঠনের কর্মীরা ঘটিয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!