× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ১০:২৮ পিএম

অবৈধ বিদেশি নাগরিকদের সতর্ক করলো সরকার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ১০:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (১০ ডিসেম্বর) একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তাদের প্রতি অবিলম্বে বৈধ কাগজপত্র সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতি এসব নাগরিকদের বৈধতা অর্জনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে দেওয়া হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা অর্জন না করলে অবৈধভাবে অবস্থানকারী নাগরিক এবং তাদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পদক্ষেপটি দেশের নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিত করতে সরকারের সক্রিয় অবস্থানের প্রতিফলন।

রূপালী বাংলাদেশ

Link copied!