× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০২:৩৫ পিএম

মোদীর মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্যের কড়া জবাব দিলেন হাসনাত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০২:৩৫ পিএম

ছবি, রূপালী বাংলাদেশ

ছবি, রূপালী বাংলাদেশ

মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর), পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৭১ সালের  এই দিনে বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছিল।

তবে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (১৬ ডিসেম্বর) নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে দেয়া পোস্টে এ দাবি করেন।

এদিকে, মোদীর মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্যের কড়া জবাব দিলেন হাসনাত।

বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিতর্কিত’ টুইটার পোস্টের কড়া প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, মোদীর এই পোস্ট বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি।

১৬ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এই প্রতিবাদ জানান হাসনাত।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদী দাবি করেছে, এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত।’

তিনি আরো লেখেন, ‘যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।‘

উল্লেখ্য, বিজয় দিবসে এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, ‘আজ বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালের ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।

আরবি/এস

Link copied!