× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০২:৪৪ পিএম

মুক্তিযুদ্ধ নিয়ে মোদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন আসিফ নজরুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০২:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের নয়, বরং ভারতের জয় হয়েছিল বলে দাবি করেছেন ভারতী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর দাবি, ৭১-এ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল তা বাংলাদেশের নয় ভারতের যুদ্ধ।

ভারতীয় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে আইন উপদেষ্টা লেখেন, তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।

এর আগে এক টুইটে নরেন্দ্র মোদী বলেন, আজ বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়ে’ অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।

এই পোস্টের কাটাছেঁড়া করলেই বোঝা যায় নরেন্দ্র মোদী সুকৌশলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন। সেই সঙ্গে, বিজয় দিবসটা যে দেশের, সেই বাংলাদেশের নামও এড়িয়ে গেছেন তিনি।

যদিও নরেন্দ্র মোদীর এ ধরনের দাবি এটাই প্রথম নয়। এর আগেও একই কাজ করেছেন তিনি। সে সময় তীব্র সমালোচনার মুখেও পড়েছিলেন মোদী।

আরবি/এফআই

Link copied!