× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:১৯ এএম

জুলাই বিপ্লবের ‘ঘোষণাপত্র’ নিয়ে সংবাদ সম্মেলন আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:১৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের ‘ঘোষণাপত্র’ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সংগঠনটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় নগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। তাদের স্ট্যাটাসের পর থেকে সৃষ্টি হয় তুমুল আলোচনা। কী হতে যাচ্ছে তা নিয়ে চলে নানান গবেষণা। তবে, আজ অনুষ্ঠিত হতে যাওয়া সংবাদ সম্মেলনে বিষয়টি পরিস্কার করতে পারে বৈষম্যবিরোধীরা।

বৈষম্যবিরোধী ও সমন্বয়কদের বেশিভাগই তাদের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় শহীদ মিনার। এখনই সময়, বাংলাদেশের জন্য। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর লেখেন, জুলাই বিপ্লবের ঘোষণা, এখন বা কখনই নয়।

এদিকে, জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেইজের একটি পোস্টে আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা উল্লেখ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির সদস্যদের একই রকম পোস্টকে ঘিরে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। তাদের কেউ কেউ বলছেন, আগামী ৩১ ডিসেম্বর কোনো নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আবার ওই দিন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে নতুন কর্মসূচির ঘোষণা আসবে বলে মন্তব্য করেছেন অনেকে।

আরবি/এফআই

Link copied!