× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৫:১৫ পিএম

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৫:১৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি (SAIDA Shinichi) আজ (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc) এর সাথে বেবিচক সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নমূলক কাজসমূহ, নতুন ফ্লাইট চালুর সম্ভাবনা, বাংলাদেশে বিনিয়োগসহ এ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া, বিমান চলাচল খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

এসময় জাপান দূতাবাসের প্রতিনিধি এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!