× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৯:২০ পিএম

১০ বছরের মধ্যে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস আলম

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৯:২০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১০ বছরের মধ্যে পঞ্চগড় থেকে একজন প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শুক্রবার (১৪ মার্চ) ঢাকায় পঞ্চগড় জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে এসব বলেন তিনি।

নিজ জেলা পঞ্চগড়কে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানে সারজিস আলম বলেন, আমাদের পঞ্চগড়কে এগিয়ে নেওয়া যায় কীভাবে, সে বিষয়ে পরিকল্পনা করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যেতে হবে।

এ সময় সারসিজ আরও বলেন, পঞ্চগড়ে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অসাদুপায় অবলম্বনের অভিযোগ থাকলে আমাদের জানাবেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তন করব। সমস্যা সমাধানের পথ বের করব।

পঞ্চগড়বাসীকে উদ্দেশে তিনি বলেন, আসুন আমরা একসঙ্গে কাজ করি। আমাদের দল-মত আলাদা হলেও আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে পঞ্চগড়ের উন্নয়ন করা সম্ভব। দেশের মধ্যে পঞ্চগড়কে আলাদাভাবে পরিচেত করে তোলা সম্ভব।

আরবি/জেডি

Link copied!