× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৪:৩৯ পিএম

পাক-ভারত যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৪:৩৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী দুই রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে বাজছে যুদ্ধের দামামা। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান। 

দুই দেশের ক্রমবর্ধমান এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। উভয় দেশকে শান্ত, সংযত থাকতে এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশ আশাবাদী যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে। শেষ পর্যন্ত এ অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!